28 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি বাবুলকে সংবর্ধনা

গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি বাবুলকে সংবর্ধনা

গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি বাবুলকে সংবর্ধনা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় সাংবাদিক সিরাজুল ইসলামকেও সংবর্ধনা দিয়েছেন পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও কর্মরত শিক্ষকমণ্ডলী।

সংবর্ধনা অনুষ্ঠানে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষিকা জোহরা বেগম, মো. লোকমান হাকিম, নাসরিন সুলতানা, সৈয়দা রোকসানা আফরোজ, মাধবী বড়ুয়া, রাখী বড়ুয়া ও মো. শফিকুল হক।

আরও পড়ুন: বোয়ালখালীতে বাইক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বক্তারা বলেন, রেজাউল করিম বাবুল পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। সাংবাদিক সিরাজুল ইসলাম বর্তমানে সহ-সভাপতি দায়িত্বে রয়েছেন। সেইসূত্রে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার সন্তানদের শিক্ষা গ্রহণে সার্বিক সুযোগ সুবিধা সহজ করবেন।

এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু