26.4 C
আবহাওয়া
২:৪৩ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আরও হামলার জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া

আরও হামলার জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া


বিএনএ বিশ্বডেস্ক : ইউক্রেনে  আরও হামলার জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া।  সোমবার (১৩ ফেব্রুয়ারি) ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।

ন্যাটো মহাসচিব বলেন, আমরা দেখছি, কীভাবে তারা আরও সৈন্য, আরও অস্ত্র, আরও সরঞ্জাম পাঠাচ্ছে। বাস্তবতা হলো, আমরা এরই মধ্যে একটি নতুন আক্রমণের সূচনা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন কোন লক্ষণ দেখছি না আমরা।

রাশিয়ার আক্রমণ মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত যুদ্ধবিমান দেওয়ার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এ বিষয়ে  মঙ্গলবার থেকে শুরু হতে চলা ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠকে আলোচনা হবে বলে আশা করছেন স্টলটেনবার্গ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?