23 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বই মেলায় চবি শিক্ষার্থী আমিনীর তৃতীয় বই “নারী”

বই মেলায় চবি শিক্ষার্থী আমিনীর তৃতীয় বই “নারী”


বিএনএ, চবিঃ সোহরাব আল আমিনী। আশাবাদী তরুণদের একজন।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজী বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। অমর একুশে বইমেলা ’২০২৩ এ তার প্রকাশিত তৃতীয় গ্রন্থ ‘নারী’। ধর্মতত্ত্ব, দর্শন, বিজ্ঞান, মনস্তত্ত্ব, ইতিহাস ও সাহিত্য পড়তে এবং ঘুরতে ভালো লাগে তার।

বইটিতে সামাজিক, সাংস্কৃতিক, বৈশ্বিক ও ধর্মতাত্ত্বিক নারীকেন্দ্রিক নানান প্রান্তিক মতবাদ খণ্ডন করে দৈহিক, মনস্তাত্ত্বিক, বাস্তবিক ও নৈতিক শুদ্ধতার উপর ভিত্তি করে নারী অধিকার নিয়ে গ্রন্থটি রচিত।

দুনিয়ার এই নারীরাই তো স্বর্গোদ্যানের রাণী হবেন। আনন্দ-বেদনার পৃথিবীতে স্বর্গযাত্রী পরম শ্রদ্ধেয় ও সম্মানিত হবেন নারী। এমন কিছু যৌক্তিক বিষয় তুলে ধরা হয়েছে বইটিতে।

গ্রন্থটি প্রকাশ করেছে রূপসী বাংলা প্রকাশনী। গ্রন্থটি পাওয়া যাবে অমর একুশে বইমেলায় রূপসী বাংলার ৫৭৫ নং স্টলে। এছাড়াও ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৩ এ বাংলাদেশ প্যাভিলিয়নে আদর্শ প্রকাশনীর ১০ নং স্টলে গ্রন্থটি রয়েছে।

তার পূর্বের দুটি গ্রন্থ হলো, ভ্রান্তির বেড়াজাল ও বিরোধপূর্ণ মতবিশ্বাস নিয়ে “সত্যান্বেষণ” এবং স্বাস্থ্যবিদ্যা নিয়ে “স্বভাবসিদ্ধ স্বাস্থ্যবিধি”।

বিএনএ / সুমন বাইজিদ,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী