22 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রথম সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি

প্রথম সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি


বিএনএ, বিশ্বডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো প্রথম নারী নভোচারীর নাম ঘোষণা করেছে সৌদি আরব। রোববার (১২ ফেব্রুয়ারি) রায়ানাহ বার্নাবির নাম ঘোষণা করে দেশটি।

চলতি বছরের মাঝামাঝি সময় আইএসএসে’এ পাঠানো হবে এই নারী মহাকাশচারীকে। এছাড়াও একজন পুরুষ নভোচারী পাঠাবে সৌদি আরব। মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইটে সক্ষমতা গড়ে তুলতে এবং বিশ্বব্যাপী মহাকাশ খাতের দেয়া সুযোগের সদ্ব্যবহার করতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ওই মহাকাশ যাত্রায় প্রথম সৌদি নারী মহাকাশচারী রায়ানাহ বার্নাবি ছাড়াও থাকবেন একজন পুরুষ নভোচারী। যার নাম আলি আলকারনি। দু’জন এক্স-টু মহাকাশ মিশনের ক্রুতে যোগ দেবেন, যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণের জন্য নির্ধারণ করা হয়েছে।

সৌদি স্পেস কমিশন টুইটারে বলেছে, ‘প্রত্যেকটি যাত্রার পথিকৃৎ থাকে এবং প্রতিটি মিশনের নায়ক থাকে।’

অন্য দুই মহাকাশচারী মরিয়ম ফিরদৌস ও আলী আল-গামদি সৌদি মহাকাশ ফ্লাইট প্রোগ্রামের প্রশিক্ষণ দেবে।

বিএনএ/ বিএম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!