26.5 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এইচএসসি’র ফল প্রকাশ আজ

এইচএসসি’র ফল প্রকাশ আজ

পরীক্ষা ছাড়াই এইচএসসি/সমমানের ফলাফল প্রকাশ হবে

বিএনএ, ঢাকা : ২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল আজ রবিবার প্রকাশিত হবে।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেলা ১১টায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর সূত্র জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ বেলা সাড়ে ১১টায় এইচএসসি ও সমমানের ফল নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

যেভাবে ফল জানা যাবে:
ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পাবলিক পরীক্ষার ফল প্রকাশের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল জানতে পারবেন।

শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর এসএমএসের মাধ্যমেও জানা যাবে। প্রতি এসএমএস’র জন্য ২ টাকা ৬৭ পয়সা খরচ হবে।

এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফল পেতে HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এসএমএস পাঠালেই ফল পাওয়া যাবে।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে হবে ১৬২২২ নম্বরে।
টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিতে ১৬২২২ নম্বরে।
আর অনলাইনে ফল পাওয়া যাবে http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পর গত ডিসেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। সারাদেশ থেকে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬