29 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর

বিএনএ,বরগুনা: বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে রিমান্ডে পাঠানের এই আদেশ দেন আদালত।

এর আগে, সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ছাত্র আন্দোলনের ঘটনায় অনেকগুলো মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগও রয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালের পঞ্চম থেকে সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সাতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন শম্ভু। এর মধ্যে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী