26 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুন


বিএনএ, ঝালকাঠি : ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুন লেগে ৭ জন দগ্ধ হয়েছে। তাদের বরিশাল শেরে বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে জাহাজের ইঞ্জিনরুমের পাম্পে কাজ করার সময় বিকট শব্দে আগুন লাগে। আগুন তখন সারা জাহাজে ছড়িয়ে পড়ে।  ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ জাহাজ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, জাহাজে সাড়ে ৮ লাখ লিটার ডিজেল ছিল।  বিস্ফোরণের পর জাহাজের তলা ফেটে গেছে। জাহাজটি ক্রমেই নদীতে ডুবে যাচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী