37.1 C
আবহাওয়া
২:১৪ অপরাহ্ণ - জুন ১১, ২০২৬
Bnanews24.com
Home » ১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। রোববার (১২ অক্টোবর) এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হেলমান্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র মাওলাওয়ি কাসিম রিয়াজ মিডিয়াকে বলেছেন, বাহরামপুর জেলায় ডুরান্ড লাইনের কাছে গত রাতে আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

এ ছাড়া অভিযানের সময় আফগান বাহিনী তিনটি পাকিস্তানি সামরিক ফাঁড়িও দখল করেছে। সেইসঙ্গে পাক বাহিনীর গোলাবারুদ ও অস্ত্র জব্দ করা হয়েছে ।

গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এর জবাবেই পাল্টা এসব হামলা চালানো হয়েছে বলে দাবি আফগান কর্তৃপক্ষের।

প্রতিবেদনে বলা হয়, প্রতিশোধ নিতে হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নানগারহার এবং কুনারে পাকিস্তানি ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব প্রদেশের অবস্থান পাকিস্তান-আফগান সীমান্তে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ