27 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ছাত্রীর মৃত্যু

রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ছাত্রীর মৃত্যু

রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ছাত্রীর মৃত্যু

বিএনএ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তারের নিচে অপরিকল্পিতভাবে রাখা বালুর স্তূপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ছাত্রী মায়া আকতার (১৩) মারা গেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মায়া রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকার মোহাম্মদ আলমগীরের মেয়ে। সে রাঙ্গুনিয়া নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।

জানা গেছে, বুধবার (৬ সেপ্টেম্বর) গুনগুনিয়া বেতাগী মামার বাড়িতে বেড়াতে যায় শিশু মায়া। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আরও কয়েকজন শিশুসহ খেলার ছলে প্রজেক্ট গেট বালুর টাল এলাকায় বালুর স্তূপের দিকে যায়। এ সময় বালুর স্তূপের ওপরে উঠলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে দূরে পড়ে যায়। পরে শিশুটির আর্তচিৎকারে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ওডিআই বিশ্বকাপের সময় টপ র‌্যাংকিংয়ে থাকছে কোন দল 

নিহত মায়ার মামা নাজমুল হক অভিযোগ করে বলেন, যে বালুর টালটি বসানো হয়েছে সেটি বৈদ্যুতিক তারের নিচে। যার কারণে সেখানে যে কারও মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমার ভাগনি কয়েকজন শিশুর সাথে খেলতে যায় বালুর টালের আশেপাশে, পরে বালুরটালে উঠলেই বৈদ্যুতিক তারে শক লেগে তার ৬০ শতাংশ শরীর পুড়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন। গতকাল রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই বালুরটালটি নিয়ে এলাকাবাসী বিভিন্ন অভিযোগ ছিলো প্রথম থেকে। অথচ এরপরেও বৈদ্যুতিক তারের নিচে ঝুঁকিপূর্ণ এই বালুর টাল সরানো হয়নি। অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় বালুর টাল স্থাপন করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ