23 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক: ভারত সফর নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের শনিবার রাতে অনুষ্ঠিত যৌথসভায় দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী নিজে সংবাদ সম্মেলনের তথ্য জানান। বৈঠকে উপস্থিত থাকা একাধিক নেতা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন করার বিষয়টি নিশ্চিত করেন।

সাধারণত কোনো দেশ সফর করে এলে তা নিয়ে সংবাদ সম্মেলন করেন সরকারপ্রধান। সেখানে সফর সংশ্লিষ্ট প্রশ্ন ছাড়াও নানা বিষয় নিয়ে প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা। এছাড়া বিভিন্ন সময়েও সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধনের আগে গত ২২ জুন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ সংবাদ সম্মেলন করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফর দেশটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া দুদেশের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রধানমন্ত্রীর ভারত সফরে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী