23 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে গণপিটুনীতে ডাকাত নিহত

সিলেটে গণপিটুনীতে ডাকাত নিহত

সিলেটে গণপিটুনীতে ডাকাত নিহত

বিএনএ সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মিশ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সে  সময় ডাকাতদের গুলিতে পাঁচ গ্রামবাসী আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- ওই এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২২), মানোয়ার হোসেন (২৪), আতিব আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), বকু মিয়ার ছেলে আরমান আহমদ (৩০) ও মনন আহমদের ছেলে দুলাল আহমদ (২৭)।

এলাকাবাসী জানায়, রোববার ভোরে দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে এক হাজার ডলার, নগদ দুই লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এলাকায় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে স্থানীয়রা। সে সময় ডাকাতদের ছোঁড়া গুলিতে পাঁচজন আহত হন। এক পর্যায়ে বাকি ডাকাতরা পালিয়ে গেলেও গ্রামবাসী এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই ডাকাত ।

গোলাপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, ডাকাতি শেষে পালানোর সময় স্থানীয় জনতার মারধরে এক ডাকাত মারা গেছেন। ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও লুট করা কিছু মালামাল উদ্ধার হয়েছে। বাকি ডাকাতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!