27 C
আবহাওয়া
৮:০১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, নড়াইল : নড়াইল সদর উপজেলায় টিউবওয়েলের পাশে রাখা বালতির পানিতে ডুবে নাঈমা নামে ১৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের জঙ্গলগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু নাঈমা জঙ্গলগ্রামের বারেক শেখের মেয়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সৈয়দ ওসিকুল ইসলাম ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈমা বিকেলে বাড়ির উঠানে খেলছিল। এক সময় পরিবারের লোকজনের অগোচরে শিশুটি খেলার ছলে টিউবওয়েলের পাশে বালতিতে রাখা পানির মধ্যে পড়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী