27 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারে কোটি টাকার ইয়াবাসহ আটক ২


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য কোটি টাকা৷

শনিবার উখিয়ার পালংখালীর আঞ্জুমান পাড়ায় খায়েরঘের নামক স্থানে এই অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃত মাদককারবারী আঞ্জুমানপাড়ার মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ আরাফাত (২০) ও একই এলাকার মোঃ আব্দুছ ছালামের ছেলে মোঃ সিফাত(১৯)।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কিছু মাদককারবারি মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে সীমান্তের এপারে আসতে পারে, এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি চৌকস অভিযানিক টিম লক্ষ্য করে অভিযান চালিয়ে হাতে নাতে উক্ত ইয়াবাসহ তাদের আটক করা হয়।

এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

বিএনএ/ শাহীন,ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী