27 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

রাশিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

রাশিয়ায় পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

বিএনএ বিশ্ব ডেস্ক: রাশিয়ায় এমআই-৮ মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা উপত্যকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এতে ১৩ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। ক্রু ছাড়া যাত্রীদের সবাই পর্যটক। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন।

বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানায়, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। ৪০ উদ্ধারকর্মী সেখানে কাজ করেছেন।

উল্লেখ্য, কামচাটকা এলাকাটি মস্কো থেকে প্রায় ছয় হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। বিশাল এলাকায় মানুষের বসবাস কম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য ও আগ্নেয়গিরির কারণে পর্যটকদের কাছে এটি খুবই জনপ্রিয়। এর আগে গত জুলাই মাসে সেখানে একটি বিমান দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়।

এদিকে,ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। আকাশপথে ভ্রমণে নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ