26 C
আবহাওয়া
১০:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কাভার্ডভ‍্যান হেলপারের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কাভার্ডভ‍্যান হেলপারের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কাভার্ডভ‍্যান হেলপারের মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর চকবাজারের ডালপট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে বিপ্লব (১৯) নামে এক কাভার্ডভ‍্যান হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

বিপ্লবের সহকর্মী সুমন বলেন, আমি কাভার্ডভ‍্যান চালক। কাভার্ডভ্যান চালিয়ে যাওয়ার সময় ওপরে একটা তার বেঁধে যায়। সেই তার সারাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে বিপ্লব। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর ফকিরা গ্রামে। বিপ্লব ওই এলাকার শাহজাহান আলীর পুত্র।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি চকবাজার থানাকে জানিয়েছিলাম। ঘটনাটি তারাই তদন্ত করছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে