23 C
আবহাওয়া
১১:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের তেলের ট্যাংকার জব্দ করল ইন্দোনেশিয়া

ইরানের তেলের ট্যাংকার জব্দ করল ইন্দোনেশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংক জব্দ করেছে ইন্দোনেশিয়ার কোস্ট গার্ড। ট্যাংকারটির সাথে এর মিসরীয় ক্যাপ্টেন, ২৮ জন ক্রু ও তিন যাত্রীকেও আটক করেছে ইন্দোনেশিয়ার কোস্টগার্ড। মঙ্গলবার (১১ জুলাই) ইন্দোনেশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

একটি বিবৃতিতে মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ইরানের পতাকাবাহী এমটি আরমান ১১৪ ট্যাংকারকে ইন্দোনেশিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে ‘অবৈধ ট্রান্সশিপমেন্ট কার্যক্রম চালানোর জন্য সন্দেহ করা হয়েছিল’।

ইন্দোনেশীয় সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার অনুমতি ছাড়া ক্যামেরুনের পতাকাবাহী আরেকটি জাহাজে তেল স্থানান্তর করার সময় এটিকে জব্দ করা হয়।

সংস্থাটির প্রধান আন কুর্নিয়া জানান, এমটি আরমান তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। ফলে তাদের প্রতারণামূলক মনোভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার পরিবেশগত আইন লঙ্ঘন করে জাহাজটি সমুদ্রে তেলও ফেলেছিল বলে জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা