26 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেট পদের প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী টেলি-র‍্যালিতে অংশ নিয়ে ট্রাম্প নতুন করে এই সমঝোতার কথা প্রকাশ করেন।

শুক্রবার (১২ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

টেলিফোনে দেওয়া ওই বক্তব্যে ট্রাম্প নিজের সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে আমরা আজই ইরানের সঙ্গে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটিয়েছি।’ তিনি আরও জানান যে এই চুক্তির মাধ্যমে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে তাদের দেওয়া প্রধান শর্তটি মেনে নিয়েছে, যা তারা শুরু থেকেই অত্যন্ত দৃঢ়ভাবে দাবি করে আসছিলেন।

বক্তব্যের পরবর্তী অংশে ট্রাম্প আবারও একই বিষয়ের পুনরাবৃত্তি করে বলেন, ‘আজ আমরা ইরানের সঙ্গে সব ঝামেলার চূড়ান্ত নিষ্পত্তি করে ফেলেছি।’ তিনি একে একটি চমৎকার চুক্তি হিসেবে অভিহিত করেন এবং বলেন যে এখন আর সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সৈন্যরা খুব শীঘ্রই নিজ দেশে ফিরে আসতে শুরু করবে।

ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী এই শান্তি প্রক্রিয়াটি এখন প্রায় পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে এবং এই সমঝোতার মাধ্যমে আমেরিকার পক্ষ থেকে যা কিছু চাওয়া হয়েছিল, তার সবটুকুই অর্জন করা সম্ভব হয়েছে। ওমান উপকূল ও হরমুজ প্রণালি ঘিরে গত কয়েক মাসের চরম সামরিক উত্তেজনার পর ট্রাম্পের এই আকস্মিক চুক্তি ও যুদ্ধ শেষের ঘোষণা বিশ্ব রাজনীতিতে একটি নতুন মোড় এনে দিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি