29 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত

বিএনএ, ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১২ জুন) বিকেল সাড়ে তিনটায় সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে এ সভা হওয়ার কথা ছিল। তবে এর আগে দুপুরে এ সভা স্থগিত করা হয়।

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, ফুলকোর্ট সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

গত ৮ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

উল্লেখ্য, ফুলকোর্ট সভায় বিচার বিভাগের নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এবারের সভার আলোচ্যসূচীতে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতির বিষয় অন্তর্ভুক্ত ছিল।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি