27 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৩২

যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৩২

যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৯২.৩২

বিএনএ, যশোর: যশোর শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৯২.৩২ শতাংশ। পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। রোববার (১২ মে) বেলা ১১টায় এ ফল প্রকাশ করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪ এর ফল এবং ফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। যশোর শিক্ষা বোর্ড থেকে এ পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৬২ হাজার ৭০০ পরীক্ষার্থী। গত বছরের চেয়ে এ বছর ৪ হাজার ৪৯৮ বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। যশোর জেলায় পরীক্ষার্থী সবেচেয়ে বেশি।

এবার মোট ছেলে পরীক্ষার্থী ছিল ৭৯ হাজার ৯৯১ ও মেয়ে ৮২ হাজার ৭০৯। মানোন্নয়ন পরীক্ষার্থী ১২৬।

যশোর জেলায় ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৯০১ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছেলে ১৩ হাজার ৭৬ ও মেয়ে ১৩ হাজার ৮২৫। এর মধ্যে মানোন্নয়ন পরীক্ষার্থী ২৫।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর