30 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৮০

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৮০

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৮০

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮০। যা গেল বছর ছিল ৭৮ দশমিক ২৯। তাছাড়া জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। আগের বার তা ছিল ১১ হাজার ৪৫০ জন।

গেল বছরের তুলনায় এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫।

রোববার (১২ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক এএমএম মুজিবুর রহমান।

এই শিক্ষা বোর্ডে এবার এক লাখ ২০ হাজার ৮৭ জন পরীক্ষার্থী এসএসসি পাস করেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার এক লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আগেরবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৫৪ হাজার ৮১৯ জন।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর