26 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজারে নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারে নারী নির্যাতন মামলার পৃথক ধারায় মোঃ ইমরান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানা করেছেন জেলা আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার আব্দুল গণির ছেলে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট রাজিয়া সুলতানা শারমিন। রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট বদিউল আলম সিকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা এবং একই আইনের ৯ (১) ধারার আলোকে সাজা দিয়েছেন বিচারক। উভয় সাজা একত্রে চলবে। অর্থদণ্ড আলাদাভাবে আদায় করতে হবে।

তিনি জানান, ক্ষতিপূরণের টাকা ভিকটিম শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ক্ষতিপূরণ আদায় হলে অর্থদণ্ডের পরিবর্তে সাজা
মওকুফ হবে।

 

বিএনএ/ শাহীন, ওজি,রেহেনা ইয়াসমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের