31 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ঈদযাত্রায় বাসের টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল

ঈদযাত্রায় বাসের টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল

ঈদযাত্রায় বাসের টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল

বিএনএ, ঢাকা: ঈদযাত্রায় বাসের টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল। গাবতলী, কল্যাণপুর, কলেজ গেট, সায়দাবাদ, মহাখালী ও ফুলবাড়িয়া টার্মিনাল থেকে আগাম টিকিট বিক্রির প্রস্তুতি নেয়া হচ্ছে।

সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি আগামী সপ্তাহের মধ্যে আগাম টিকিট বিক্রির ঘোষণা দেবে। বিআরটিসি মতিঝিল, মিরপুর, জোয়ারসাহারাসহ ১০টি ডিপো থেকে আগাম টিকিট বিক্রি করবে বলে জানায় কর্মকর্তারা।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, গত সোমবার তাদের বৈঠক টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়। ২৬ এপ্রিল থেকে ২ মে’র বাস টিকিট ১৫ এপ্রিল থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা। বেশ কয়েকটি বাস কোম্পানি কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রির প্রস্তুতি নিয়েছে।

করোনা মহামারীতে গত দুই বছর ঈদ যাত্রায় বাস যাত্রায় কড়াকড়ি আরোপ করা হয়। তবে এবার কোন নিষেধাজ্ঞা না থাকায় আগেভাগে যাত্রী পরিবহনের প্রস্তুতি বাস মালিকদের।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম