27 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে শুরু বৈসাবি উৎসব

আজ থেকে শুরু বৈসাবি উৎসব

বৈসাবি

বিএনএ ডেস্ক, ঢাকা: পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বৈসুক, সাংগ্রই ও বিজু যা সংক্ষেপে বৈসাবি উৎসব শুরু হয়েছে।  সোমবার (১২ এপ্রিল) শুরু হওয়া এ উৎসব বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন নিয়ে চলবে। চাকমা সম্প্রদায়ের আজ ফুল বিজু। খুব ভোরে তরুণ-তরুণী, শিশুরা ফুল সংগ্রহ করে নদীতে ফুল দিচ্ছে। এ ফুল দেওয়ার উদ্দেশ্য হলো পুরাতন বছরের সব গ্লানি দুঃখ মুছে গিয়ে, নতুন বছরের শুভ কামনা করা।

ভোর থেকে খাগড়াছড়ি জেলা সদরের খবংপুজ্যা গ্রামের চরে চেঙ্গী নদীতে ফুল দিতে আসে শত শত তরুণ-তরুণী ও শিশু। সকালে ফুল দেওয়া শেষ হলে, প্রত্যেকে নিজ নিজ বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন ও ফুল দিয়ে সাজাবে।

আগামীকাল মুল বিজু। মুল বিজুর দিনে প্রতিটি বাড়িতে অতিথি আপ্যায়ন করা হবে। অতিথিদের নানা রকমের সবজি দিয়ে ‘পাচন’ তৈরি করে অতিথিদের পরিবেশন করা হয়। বাংলা নতুন বছরটি হলো গজ্যাপুজ্যা দিন। এদিন বিশ্রামের সময়। অবশ্য আজকাল এই দিনেও প্রত্যেক বাড়িতে খানাপিনা চলে।

বৈশ্বয়িক মহামারি করোনার কারণে অধিকাংশকে মাস্ক পড়তে দেখা গেছে। গত বছর করোনা মহামারির কারণে বৈসাবি উৎসব হয়নি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন