25 C
আবহাওয়া
৭:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » স্মৃতিসৌধে ১৪ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

স্মৃতিসৌধে ১৪ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

স্মৃতিসৌধ

বিএনএ, ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার (১২ মার্চ) থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৪ দিন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সকল প্রকার দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

প্রকৌশলী মিজানুর রহমান জানান, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ ছাড়াও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন দেশি-বিদেশি কুটনৈতিকরা। আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করব। এ কারণে আগামী ১২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে। তাই আগামী ২৫ তারিখ পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রথমে আমরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধোয়া-মোছার কাজ করব। পরে পর্যায়ক্রমে রং তুলি ও আলোকসজ্জার কাজ করা হবে। তাছাড়া পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণই শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত করা হবে। ২৬ মার্চ প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দেশি-বিদেশি কুটনৈতিকরা শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উম্মুক্ত করা হবে। তারপর থেকে যথারীতি সবাই প্রবেশ করতে পারবেন।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত