26 C
আবহাওয়া
৫:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবির অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অব্যাহতি

ঢাবির অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অব্যাহতি


বিএনএ, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে তার পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার অব্যাহতি আদেশ দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিকে লেখা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে অব্যাহতির কারণ উল্লেখ করা না হলেও এ বিষয়ে বাংলাদেশ নিউজ এজেন্সির সাথে কথা হয় ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের। তিনি বলেন, তার সম্মানে বিজ্ঞপ্তিতে কারণ উল্লেখ করা হয়নি। গণমাধ্যমের মারফতে আমরা তার কিছু সংগঠনবিরোধী অনৈতিক কর্মকাণ্ডের সংবাদ পাই। তার একটি অডিও ক্লিপও আমাদের হাতে আসে। এগুলোর ভিত্তিতে আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে অব্যহতিপ্রাপ্ত সোহাগের বিরুদ্ধে অমর একুশে হল সংলগ্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠে। পরে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনএ/মোছাদ্দেক মওলা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের