29 C
আবহাওয়া
১:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বেতবুনিয়ার হেডম্যান কংজপ্রু চৌধুরীর মৃত্যু

বেতবুনিয়ার হেডম্যান কংজপ্রু চৌধুরীর মৃত্যু

বেতবুনিয়ার হেডম্যান কংজপ্রু চৌধুরীর মৃত্যু

বিএনএ, রাউজান: রাঙ্গামাটি পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংক্যজ চৌধুরীর পিতা সাবেক চেয়ারম্যান ও হেডম্যান কংজপ্রু চৌধুরী মৃত্যুবরণ করেছেন। গত ১১ ফেব্রুয়ারী বিকাল সাড়ে চারটায় তিনি বেতবুনিয়াস্থ নিজ বাড়িতে শেষঃনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৮২ বছর।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এই সমাজসেবককে বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

হেডম্যান কংজপ্রু চৌধুরী মৃত্যুতে গভীর শোক জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে বিভিন্ন ধর্মের ও বর্ণের হাজার হাজার মানুষ যোগ দেন।

এছাড়া শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল চাকমা, জেলা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউখালী উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম চৌধুরী, বর্তমান উপজেলা চেয়ারম্যান শামশুর দোহা, আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম, ক্যচিমং মারমা, আবদুল লতিফ, নিধু শীল, রাউজান উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক তপন দে, যুবলীগ নেতা মোহাম্মদ হায়দার, পাইচি মারমা, সাবের হোসেন, জেলা ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, নাছির উদ্দিনসহ কাউখালী উপজেলা আওয়ামীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিএনএ/শফিউল আলম, বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী