27.9 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » শান্তি সমাবেশের নামে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর পরিকল্পনা: ড. মোশাররফ

শান্তি সমাবেশের নামে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর পরিকল্পনা: ড. মোশাররফ

শান্তি সমাবেশের নামে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর পরিকল্পনা: ড. মোশাররফ

 

বিএনএ: পুলিশ পাহারায় শান্তি সমাবেশের নামে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি দিয়ে সন্ত্রাসকে উসকে দিচ্ছে। ভীত সন্ত্রস্ত হয়ে ইউনিয়ন পর্যায়ে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা বানচাল করতে আওয়ামী সন্ত্রাসী পুলিশ সদস্যকে লেলিয়ে দিচ্ছে।

খন্দকার মোশাররফ হোসেন জানান, নির্যাতনের মাত্রা যতো বাড়বে সরকারের বিদায়ঘণ্টা ততই তরান্বিত হবে।

এ সময় আওয়ামী লীগকে বছরব্যাপী কর্মসূচির ঘোষণার আহ্বান জানান দলের আরেক নেতা মির্জা আব্বাস। বলেন, সে অনুযায়ী বিএনপি অন্যদিনগুলোতে কর্মসূচি পালন করবে। বিএনপির ঘোষিত কর্মসূচির পাল্টা কর্মসূচি মানেই ইচ্ছেকৃতভাবে গন্ডগোল বাধানো বলেও মন্তব্য করেন তিনি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি