23 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

বরিশালে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ


বিএনএ, বরিশাল : ঝালকাঠির কাঁঠালিয়ায় জমির বিরোধের জেরে তাজনেহার বেগম (৪৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাজনেহার বেগম ওই গ্রামের মো: বজলুর রহমান হাওলাদারের স্ত্রী।

সংবাদ পেয়ে থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়া গ্রামের বজলুর রহমান হাওলাদারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল একই বাড়ির কামরুল ইসলামের সাথে। এর জেরে বুধবার সকালে কামরুল ইসলামের পাকা ভবনের দরজা জানালা এবং প্রাচীর-ওয়াল ভাঙচুর করে বজলুর রহমান ও তার স্ত্রী তাজনেহার বেগম। বাধা দিলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায় কামরুল ইসলাম, তার বোন আসমা বেগম ও স্ত্রী রুপালি বেগম মিলে কুপিয়ে গুরুতর জখম করে তাজনেহার বেগমকে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে বরিশাল শেরই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পর সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, বরিশাল শেরই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত তাজনেহার বেগমের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী