26 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে হোটেল সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

সুমন ঢাকার বংশালের নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদ সুমন সোমবার ঢাকা থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা লাবণী পয়েন্ট সংলগ্ন হোটেল কল্লোলে উঠেন। তারা আজ দুপুরে সমুদ্র সৈকতে ঘুরতে যান। তারা সাগরের সীগাল পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান মোহাম্মদ সুমন। তার স্ত্রী ঘটনাটি লাইফগার্ড কর্মী ও বিচ কর্মীদের জানান। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।’

সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান মাসুম বিল্লাহ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী