29 C
আবহাওয়া
২:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে: ট্রাম্প

ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে: ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক : আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্রুত এই যুদ্ধের পরিসমাপ্তি না ঘটালে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।

নেভাদা অঙ্গরাজ্যের এক সমাবেশে দেয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমাদেরকে অবশ্যই এক্ষুনি আলোচনায় বসার এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানাতে হবে অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আর যদি এমনটি হয় তাহলে এই বিশ্বে কোন কিছু অবশিষ্ট থাকবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেয়ার কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন।

২০২৪ সালে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করেন। তিনি কয়েকবার বলেছেন, ২০২০ সালে যদি তিনি নির্বাচিত হতে পারতেন তাহলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী