29 C
আবহাওয়া
১২:২৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ধর্ষণ ও ভিডিও ধারণ মামলার প্রধান আসামী খোকন আটক

ধর্ষণ ও ভিডিও ধারণ মামলার প্রধান আসামী খোকন আটক

ধর্ষণ ও ভিডিও ধারণ মামলার প্রধান আসামী খোকন আটক

চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অপরাধে দায়েরকৃত মামলার এজাহার নামীয় প্রধান ও এক নম্বর আসামী মোঃ খোকন (২৮)কে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

রোববার(১০ অক্টোবর) র‌্যাব-৭, চট্টগ্রাম এর এক অভিযানে সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড এলাকা হতে খোকনকে আটক করেছে। খোকন সীতাকুন্ড থানার ভারত কুন্ডু গ্রামের চৌধুরীপাড়ার জনৈক মোঃ জালাল আহমেদের পুত্র ।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে ধর্ষণ করতঃ ধর্ষণের ভিডিও চিত্র ধারণের সত্যতা স্বীকার করে এবং সে উক্ত ধর্ষণ মামালার প্রধান ও এক নম্বর পলাতক আসামী।তার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় একটি মাদক মামলাও রয়েছে বলে সূত্র জানিয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত মাত্র ১১

গত ৫ অক্টোবর সীতাকুন্ড মডেল থানায় একজন ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেয়ার নামে ভয়ভীতি প্রদর্শনের অপরাধে ৪ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৩, তারিখ- ০৫/১০/২০২১ ইং। আটক মোঃ খোকন এই মামলার প্রধান আসামী।

আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৭ জানিয়েছে।

বিএনএ নিউজ ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত