28 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত মাত্র ১১

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত মাত্র ১১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে দেড় বছরে প্রথমবারের মতো করোনা শনাক্তের হার ১ শতাংশের নিচে নেমে এসেছে । গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। সোমবার(১১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট এক লাখ ২০ হাজার ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩১১ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭১৯ জনের করোনার নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ১১ জনের। শনাক্ত ব্যক্তিদের মধ্যে আটজন নগরের এবং তিনজন নগরের বাইরের বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে এক হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৯১ শতাংশ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত