30 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

জাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক


বিএনএ, ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। হাফিজুর রহমান সোহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭) শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে। একটু শরীর খারাপ লাগায় হলে এসে শুয়ে পড়েছি। ‘

আবাসিক হলে অবস্থানের ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে সোহান বলেন, ‘না, আমি কোনো অনুমতি নিইনি। ’

এদিকে, আটকের পর ছাত্রদলের ওই নেতাকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়।

এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিচ্ছি। ’

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী