30 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ঝালকাঠিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঝালকাঠিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঝালকাঠিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিএনএ, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মজিবর হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।

গ্রেপ্তার মজিবর হাওলাদার উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত চানু হাওলাদারের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর মা নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে রোববার সকালে ওই শিক্ষার্থীর মা তার ছোট ভাইকে নিয়ে মাদরাসায় যায়।

এ সুযোগে শিশুটিকে একা পেয়ে মজিবর তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির মা বাড়িতে আসলে ঘরের পেছনের দরজা দিয়ে মজিবর পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত মজিবরের শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন: যশোরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, মামলার পর রোববার বিকেলে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আসামিকে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল, বিএম

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা