31 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » গাজাসহ আটক জাবির দুই শিক্ষার্থীর জামিন

গাজাসহ আটক জাবির দুই শিক্ষার্থীর জামিন

গাজাসহ আটক জাবির দুই শিক্ষার্থীর জামিন

বিএনএ,জাবিঃ এক কেজি গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারক পৃথক আদেশে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া দুই শিক্ষার্থী হলেন— বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মেরাজ হাসান শিহাব ও চারুকলা বিভাগের তৌকির হোসাইন তপু। তারা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার (১১ সেপ্টেম্বর) সিহাবের পক্ষে তার আইনজীবী খাদেমুল ইসলাম জামিন আবেদন করেন শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম পাঁচশত টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। অপরদিকে সমপরিমাণ বন্ডে গত বৃহস্পতিবার তৌকির হোসাইন তপুর জামিন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম।

গত ৩০ আগস্ট রাতে সাভার থানার কলমা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধারের কথা জানায় পুলিশ।

বিএনএ/সানভীর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮