28.4 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কমেছে করোনার সংক্রমণ : শনাক্ত ৮২, মৃত্যু ১

চট্টগ্রামে কমেছে করোনার সংক্রমণ : শনাক্ত ৮২, মৃত্যু ১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮২ জনের দেহে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫.৫৩ শতাংশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনার খবর চট্টগ্রাম

সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮২ জনের দেহে করোনার জীবাণু ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৪৩ জন নগরের ও ৩৯ জন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন : বিশ্বে একদিনে ৯ হাজার জনের মৃত্যু

চট্টগ্রামে এই পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৫ জনের। এর মধ্যে ৭০২ জন নগরের ও ৫৬৩ জন বিভিন্ন উপজেলার। এছাড়া চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৭৪৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে ৭৩ হাজার ৫৫ জন নগরের ও ২৭ হাজার ৬৯৩ জন উপজেলার বাসিন্দা।

বিএনএ বাংলা খবর/এইচ.এম,জিএন।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু