26 C
আবহাওয়া
২:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা, রামেকে আরও ৫ জনের মৃত্যু

করোনা, রামেকে আরও ৫ জনের মৃত্যু

করোনা, রামেকে আরও ৫ জনের মৃত্যু

বিএনএ রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে চারজন মারা যান। মৃতদের মধ্যে  রাজশাহীর একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও পাবনার একজন।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায়  নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ৫৮ জন ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৯৭ জন। গত ২৪ ঘণ্টায় মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১৫৫ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৬১ শতাংশ বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী