26 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া

বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন আসন্ন কংগ্রেস নির্বাচনে কথিত হস্তক্ষেপের অভিযোগ তোলায় মস্কোয় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। চলতি মাসের শেষ দিকে মার্কিন কংগ্রেসের এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার তলবের কারণে মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান গতকাল (শুক্রবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং সেখানে তিনি ২০ মিনিট অবস্থানের পর মন্ত্রণালয় ত্যাগ করেন।

এর আগে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছিল যে, আমেরিকায় কর্মরত রাশিয়ার কয়েকজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড সমংক্রান্ত জটিলতা সৃষ্টির বিষয়ে আলোচনা করার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার স্মরণে আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে রাশিয়ার এসব সাংবাদিককে অংশগ্রহণের অনুমতি দেয় নি মার্কিন সরকার। কিন্তু দিনের শেষভাগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক টুইটার বার্তায় বলেছেন, নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে আলোচনা করার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী