27 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ৩৪ বোতল বিদেশি মদ ও ৪৭টি ভারতীয় শাড়িসহ টিপু দাশ ওরফে নিপুন (৪৫) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে নগরের কোতোয়ালি থানার নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার টিপু দাশ চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের মৃত সুখেন্দু দাশের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নন্দনকানন এলাকা থেকে বিদেশি মদ ও ভারতীয় শাড়িসহ চোরাকারবারি টিপু দাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা হয়েছে। মূলত শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি মদ ও শাড়ি অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রয় করে আসছিল সে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী