27 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সেন্টমার্টিনে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার 

সেন্টমার্টিনে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার 


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভেসে আসা অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানানো হয়। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, মরদেহগুলো অর্ধগলিত। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বিএনএ/এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী