29 C
আবহাওয়া
১:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভোলায় পুলিশের বিরুদ্ধে নিহত ছাত্রদল নেতার স্ত্রীর মামলা

ভোলায় পুলিশের বিরুদ্ধে নিহত ছাত্রদল নেতার স্ত্রীর মামলা

ভোলায় পুলিশের বিরুদ্ধে নিহত ছাত্রদল নেতার স্ত্রীর মামলা

বিএনএ ডেস্ক: ভোলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের স্ত্রী ইফফাত জাহান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় এসআই আনিস, ওসি (তদন্ত) আরমানসহ ৩৬ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী-হায়দার কামালের আদালতে এ মামলা দায়ের করেন তিনি। মামলা নম্বর এমপি-৪১৫/২২।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত জানান, বিজ্ঞ বিচারক আগামী ৮ সেপ্টম্বরের মধ্যে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জকে মামলা সংক্রান্ত সকল কাগজপত্র আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

গত ৩১ জুলাই বিদ্যুৎ গ্যাস ও তেল ব্যবস্থাপনায় নৈরাজ্যের প্রতিবাদে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। সেই সমাবেশে পুলিশের গুলিতে আহত হন ছাত্রদল সভাপতি নূরে-আলম। পরে হাসপাতালে মারা যান তিনি। একই ঘটনায় মারা যান স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমও। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীকে আসামি করে ২টি মামলা করে। অপরদিকে পুলিশকে আসামি করে নিহত নূরে আলম ও আব্দুর রহিমের স্ত্রী দুটি মামলা দায়ের করেছেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত