31 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে ১০ দিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কর্ণফুলীতে ১০ দিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কর্ণফুলীতে ১০ দিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের প্লাটুন থেকে কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়া নিখোঁজ যুবক জনি মুখার্জীর (৪০) গলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। নিখোঁজের ১০ দিন পর বুধবার (১০ জুলাই) রাত ৯টার দিকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার রাধামাধব আখড়ার মৃত মুকুন্দ মুখার্জীর ছেলে। শারীরিক প্রতিবন্ধি জনি দোকানে পান সিগারেট বিক্রি করে সংসার চালাতেন। তার তিন মেয়ে রয়েছে।

জনির বোন-জামাই রিটন চক্রবর্তী বলেন, জনির পরিহিত শার্ট ও প্যান্ট দেখে শনাক্ত করা হয়েছে। মরদেহ পচে গলে গেছে। সদরঘাট নৌ থানার পুলিশ মরদেহ উদ্ধারের কথা জানালে পরিবারের সদস্যরা গিয়ে জনিকে শনাক্ত করেছেন।

জানা যায়, গত ৩০ জুন দুপুর দেড়টার দিকে জনি অভিমান করে ঘর থেকে বের হয়ে কালুরঘাট ফেরিঘাট থেকে নদীতে লাফিয়ে পড়েন। জনি বাড়ি না ফেরায় গত ১ জুলাই তার স্ত্রী মুক্তা ভট্টাচার্য্য পাঁচলাইশ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

পরবর্তীতে ফেরিঘাটের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে জনি নদীতে লাফিয়ে পড়ার বিষয়ে নিশ্চিত হন স্বজনরা। জনির খোঁজে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কর্ণফুলী নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮