33 C
আবহাওয়া
৫:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাস চাপায় ৫ পোশাক কর্মী হতাহত

চট্টগ্রামে বাস চাপায় ৫ পোশাক কর্মী হতাহত

চট্টগ্রামে বাস চাপায় ৫ পোশাক কর্মী হতাহত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে বাসের চাপায় মমতাজ বেগম (৫৩) নামে এক পোশাক কর্মী নিহত ও আরও ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (১১ মে) সকালে নগরীর চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মমতাজ চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর সড়কের রেললাইনের উত্তর পাশের বাদশা মিয়ার ভাড়াটিয়া শাহ আলমের স্ত্রী। আহতরা হলেন-হাফিজা (২২), ইসমত আরা বৃষ্টি (২৫), কুলসুমা বেগম (২২) ও তানিয়া আক্তারকে (২৪) ।তাদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চান্দগাঁও থানার এসআই আবদুল মতিন জানান, কামাল বাজার কবির টাওয়ারের সামনে আজিম গ্রুপের ভাড়ায় চালিত বাসের চাপায় মমতাজ নামে এক পোশক শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় আরও ৪ জন আহত হন। আহত চারজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, আজিম গ্রুপ অব ইন্ডাস্ট্রির গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান মমতাজ বেগম।  মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর