26 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের

বিএনএ, ঢাকা: রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিটে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. কফিল উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (১২ মার্চ ) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত কফিল উদ্দিন গাজীপুর কালিগঞ্জ উপজেলার কলাপাড়া গ্রামের নুরুল উদ্দিনের ছেলে। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন । এবং আরএফএল–এর হেড অফিসের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

কফিল উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মেহেদী হাসান জানান, সকালের দিকে ৩০০ ফিট দিয়ে রাস্তা পার হচ্ছিলেন কফিল উদ্দিন। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী