29 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবির বাংলা বিভাগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবির বাংলা বিভাগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত


বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিদের অংশগ্রহণে রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় সমাবেত হয়।

অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম ও বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দসহ বিভাগের সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। পরে অনুষ্ঠানের শেষের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনএ/তারিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত