24 C
আবহাওয়া
৩:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে হাতির আক্রমণে পর্যটকের মৃত্যু

কাপ্তাইয়ে হাতির আক্রমণে পর্যটকের মৃত্যু


বিএনএ, রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাইয়ে আবারও  হাতির আক্রমণে প্রাণ গেল অভিষেক পাল(২১) নামে  এক যুবকের।  নিহত যুবক  তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯ টায় কাপ্তাই – আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবক অভিষেকের একই বিশ্ববিদ্যালয়ের বন্ধু সাদমান সোবহান উদয় এই প্রতিনিধিকে জানান, তারা ৬ জন বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক হতে সিএনজিযোগে রাঙ্গামাটির উদ্যোশে রওনা করলে সকাল ৯ টায় পথেমধ্যে ২ টা হাতির মুখোমুখি হয়। তাঁর বন্ধু অভিষেক বনের দিকে দৌড়ে পালানোর সময় পেছনে পেছনে গিয়ে একটা হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসার আগে পথে মধ্যে সেই মারা যায়। নিহত অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করে।তাদের গ্রামের বাড়ী লক্ষীপুরের রামগঞ্জ হলেও তারা পরিবার পরিজন নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বসবাস করে বলে জানা যায়।

কাপ্তাই স্বাস্হ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আসার আগে তার মৃত্যু হয়।

বন বিভাগের কাপ্তাই রেন্জের রেন্জ কর্মকর্তা মহসিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এর আগে গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজকে এই ঘটনা ঘটলো।

এদিকে বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ দেখার জন্য উপজেলা সদর হাসপাতালে ছুটে যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও রফিকুজ্জামান শাহ, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন।

বিএনএ/ এসএম  শামসুল ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী