28 C
আবহাওয়া
৫:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ভেঙে পড়েছে সূর্যের বিশাল খণ্ড

ভেঙে পড়েছে সূর্যের বিশাল খণ্ড


বিএনএ বিশ্ব ডেস্ক: সূর্যের পৃষ্ঠ থেকে বড় একটি অংশ ভেঙে পড়েছে। এটি ভেঙে সূর্যের উত্তর মেরুর চারপাশে তৈরি করেছে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি। ঘটনাটি ব্যাপক বিস্মিত করেছে বিজ্ঞানীদের। এরইমধ্যে ঘটনার কারণ বিশ্লেষণ করতে শুরু করেছেন তারা।

গত সপ্তাহে আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপে মহাজাগতিক এই দৃশ্য ধরা পড়েছে।

ঘটনাটির উল্লেখ করে মহাকাশের আবহাওয়া নিয়ে পূর্বাভাস দেয়া ট্যামিথা স্কোভ টুইটারে লেখেন, ‘‘একেই বলে ‘পোলার ভর্টেক্স’! সূর্যের উত্তর মেরুর প্রধান ফিলামেন্ট থেকে একটা বড় অংশ ভেঙে পড়েছে এবং ওই জায়গায় একটি ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।’’

নাসা জানিয়েছে, সূর্যের বর্হিপৃষ্ঠ ঘিরে এই অতি উজ্জ্বল ‘ঘূর্ণিঝড়’ ঘুরছে। যদিও এ নিয়ে আরও পর্যবেক্ষণের প্রয়োজন বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

সূর্যের রশ্মির বিকিরণের কারণে অনেক সময়ই পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা প্রভাবিত হয়। সাম্প্রতিক এই মহাজাগতিক ঘটনায় পৃথিবীর ওপর কী প্রভাব পড়বে সেটি নিয়ে কৌতূহল বাড়ছে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের