29 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সার্চ কমিটির চিঠি নিয়ে আগ্রহ নেই বিএনপি’র: মির্জা ফখরুল

সার্চ কমিটির চিঠি নিয়ে আগ্রহ নেই বিএনপি’র: মির্জা ফখরুল

স্বাধীনতার বিরুদ্ধের শক্তি বাংলাদেশের নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল

বিএনএ, ঢাকা : ইসি গঠনে নাম প্রস্তাবের বিষয়ে সার্চ কমিটির চিঠি দেয়া বা না দেয়া নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপির। এমন কথা  জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের একথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান কমিশন চরমভাবে ব্যর্থ। সিইসিসহ নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ। জনগণের ভোটাধিকার নষ্ট করায় তাদের বিচার হওয়া জরুরি।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ জনগণের ভাষা বোঝে না। সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতায় শতাধিক প্রাণহাণি হয়েছে। এর ফলে নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা উঠে গেছে। তাই সরকারের সার্চ কমিটি বা নির্বাচন কমিশন এখন কোনো গুরুত্ব বহন করে না।

ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে ফেলেছে। তারা নিজেদের মতো করে নির্বাচন পরিচালনা করে। জাতীয় ঐক্য গঠনে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান বিএনপি মহাসচিব।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত