22 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চুয়েটের ডেপুটি ডিরেক্টর হলেন ফজলুর রহমান

চুয়েটের ডেপুটি ডিরেক্টর হলেন ফজলুর রহমান

চুয়েটের ডেপুটি ডিরেক্টর হলেন ফজলুর রহমান

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) পদে নিয়োগ পেয়েছেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) হিসাবে কর্মরত মোহাম্মদ ফজলুর রহমান। বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি) তিনি ওই পদে যোগদান করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বিভিন্ন মিডিয়ায় সংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ২০১১ সালের ১১ এপ্রিল চুয়েটের জনসংযোগ কর্মকর্তা হিসাবে কর্মজীবন শুরু করেন।

এরপর ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সহকারী পরিচালক (জনসংযোগ) হিসাবে এবং ২০১৬ সালের ১৭ জুলাই সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) হিসেবে অদ্যাবধি কর্মরত ছিলেন।

এছাড়া ২০১৯ সালের ৯ জুলাই থেকে তিনি স্বীয় দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে গবেষণা ও সম্প্রসারণ অফিসের সহকারী পরিচালক পদের বিপরীতে একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার দায়িত্ব পালন করে আসছেন। একইসাথে চুয়েট ক্লাবের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তিনি চাকরি জীবনের পাশাপাশি লেখালেখিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। মোহাম্মদ ফজলুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মরহুম ছাবের আহমদ ও মিসেস লায়লা বেগমের ৫ম পুত্র।

বিএনএ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি