31 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে ৬ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার 

টেকনাফে ৬ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার 

আশুলিয়ায় পেয়াজ ভর্তি পিকআপে মিলল ৩৮ হাজার ইয়াবা

বিএনএ, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও এক কেজি  ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।  বুধবার (১১ জানুয়ারি) রাত ৩টার দিকে নাফ নদীর হ্নীলা পয়েন্ট থেকে চালানটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির সীমান্ত সুরক্ষা টহলকালে  বিআরএম ১৩ এবং ১৪ এর মাঝ বরাবর চাম্পারঘাট এলাকা সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় নাফ নদীর পাড় দিয়ে বাংলাদেশে প্রবেশকালে একদল চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যসা। তারা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া একটি পোটলা উদ্ধার করে।

উদ্ধারকৃত পোটলার ভিতর হতে এক কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক  মূল্য পাঁচ কোটি ৬৭ লাখ টাকা বলেন জানান বিজিবির এই কর্মকর্তা।  এসময় কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/শাহীন,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর